ভারতের রাজপ্রাসাদে করোনার হানা!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতি ভবনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসর প্রতিবেদনে বলা হয়, সহকারী কমিশনার পদের ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাসস্থান এবং দপ্তর ভালো করে স্যানিটাইজ করা হচ্ছে।

ওই পুলিশ কর্মকর্তার সংস্পর্শে আসা ছয়জনের নমুনা নিয়ে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।

এর আগ গত মাসে রাষ্ট্রপতি ভবনের এক কর্মীর আত্মীয়ের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। ফলে ১১৫টি পরিবারের সদস্যকে কোয়ারান্টিনে পাঠানো হয়। তাদের মধ্যে একটি পরিবারের এক সদস্যের পজিটিভ ধরা পড়ে, বাকিরা নেগেটিভ।

ভারতীয় রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির কোনো সচিব বা কর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি।

গত ১৩ এপ্রিল রাষ্ট্রপতির সচিবলায়ের এক কর্মীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়। যদিও মধ্য দিল্লির ওই বাসিন্দা রাষ্ট্রপতির সচিবলায়ের কর্মী বা ভবনের বাসিন্দা ছিলেন না, তার অজানা জ্বরে মৃত্যু হয়েছে বিবৃতিতে জানানো হয়েছে।

গত সপ্তাহে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঘোষণা দেন, এক বছর নিজের বেতনের ৩০ শতাংশ নেবেন না তিনি। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে খরচের জন্য নিজের সফর ও বিভিন্ন অনুষ্ঠানের খরচও কমিয়ে দেন তিনি। লিমুজিন কেনা বা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের খরচও কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি