ব্রাজিলে কারাগারে দাঙ্গায় অর্ধশতাধিক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

ব্রাজিলের আমাজন অঞ্চলের মানাউসে একটি কারাগারে দাঙ্গায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

স্থানীয় একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে সোমবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর বাসসের।

ওই কর্মকর্তা বলেন, প্রতিদ্বন্দ্বী দুটি মাদক চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

আমাজন রাজ্যের জননিরাপত্তা সচিব সারজিও ফন্টেস স্থানীয় রেডিও নেটওয়ার্ক টিরাডেন্টেসকে বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ৫০ থেকে ৬০টি লাশ উদ্ধার করা হয়েছে।