বিভাগীয় বন কর্মকর্তার সাথে টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি |
বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) সাথে টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির অফিস পর্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই মার্চ সোমবার বিকালে টেকনাফ সহ ব্যবস্থাপনা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) উপদেষ্টা মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে কোডেকের নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মো. শওকত ওসমানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মনিরুল ইসলাম, টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল বশর, সহ-সভাপতি এ,কে, এম নুরুল করিম, সহ-সভাপতি (মহিলা) মর্জিনা আক্তার, সদস্য সচিব টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, কোষাধ্যক্ষ হোছাইন আহমদ প্রমুখ।

এতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও পর্যালোচনা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) ২০২২-২৩ উল্লেখিত কর্মসূচী থেকে সহ-ব্যবস্থাপনা নিজস্ব তহবিল থেকে কাজ করার অনুমতি, ত্রৈমাসিক যৌথ বন পাহাড়া কার্যক্রম, মহিলা সিপিজির পেট্রোলিং শেড নির্মাণের কাজের অগ্রগতি, নেচার এন্ড লাইফ প্রকল্পের মেয়াদ পুনরায় দুই বছর বৃদ্ধি, বন ও বনজ সম্পদ রক্ষায় সিপিজি সদস্যদের নিরাপত্তাে জোরদার, সহ ব্যবস্থাপনা দিবস উদযাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।