টেকনাফ মডেল থানাধীন সাবরাং জিনাপাড়া এলাকা হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশের সহায়তায় অদ্য ০৮/১১/২০২২ তারিখে রাত ১১.০০ ঘটিকায় সাবরাং ঝিনাপাড়া গ্রামের সেলিম উল্লাহ(২৫) ও জুনাইদা আক্তারকে(২১) গ্রেফতার করা হয়।
পলাতক রয়েছে ঐ একই এলাকাধীন সামছুল আলম(৫০),জসীম উদ্দিন(২৫),ওসমান গণি (৩৯) ও হাফেজ উল্লাহ (৩৫)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জব্দ কৃত আলামতের মধ্যে রয়েছে GRAND ROYAL নামীয় WHISKY ২২১ বোতল, GRAND MASTER নামীয় WHISKY ৪৫ বোতল, ANDAMAN GOLD নামীয় বিয়ার ১০২ ক্যান।
