টেকনাফ টুডে ডেস্ক : শোবিজের পরিচিত দুই মুখ আরিফিন শুভ ও মাসুমা রহমান নাবিলা। ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই অভিনেতা আর ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেত্রী ইতিমধ্যেই জুটি হয়েছেন একটি বিজ্ঞাপনে।
এবার আবারও তাদের দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি তারা অভিনয় করেছেন সাকিব ফাহাদের পরিচালনায় মেরিল পেট্রোলিয়াম জেলির একটি বিজ্ঞাপনে।
আরিফিন শুভ জানান, নাবিলার সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। তবে নতুন বিজ্ঞাপনচিত্রটিতে তাদের রসায়ন নাকি বেশ জমেছে। প্রযোজক-পরিচালকরা চাইলে ভবিষ্যতে চলচ্চিত্রেও এই জুটিকে দেখা যাবে।
