জসিম উদ্দিন টিপু : বিজিবি দিবস উপলক্ষ্যে টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এক প্রীতিভোজ অনুষ্টিত হয়েছে। ২০ ডিসেম্বর জুমাবার প্রীতিভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল ফয়সাল খাঁন (পিএসসি),উপাধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার, অপারেশন অফিসার মেজর রুবায়েৎ, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নূরুল আলম। বিজিবি কর্তৃক অনুষ্টিত উক্ত প্রীতিভোজে জনপ্রতিনিধি এবং উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।##
