বিজিবির অভিযানে ইয়াবা সহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কায়সার হামিদ মানিক : কক্সবাজার -টেকনাফ সড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে ৯ হাজার ৮শত পিস ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি হলেন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে মো: ইমরান (১৮)। শুক্রবার সকাল ১০টারদিকে এ অভিযান চালানো হয়। শুক্রবার বিকালে কক্সবাজারে রামু থানায় সোপর্দ করা হয়।মরিচ্যা যৌথ চেকপোস্টের হাবিলদার শরীফুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন উখিয়ার বালুখালী থেকে কক্সবাজারগামী যাত্রীবাহি অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে ইয়াবাসহ একজন কে আটক করতে সক্ষম হয়।