বিএনপি ঢাকা উত্তর ও উপজেলা ভোটে অংশ ‘নেবে না’

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। তাই আমাদের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এই নির্বাচনে আমরা অংশ নেব না।”