আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া কোস্টগার্ড আউটপোস্টের জওয়ানেরা অভিযান চালিয়ে সাগরে মাছ শিকার নিষিদ্ধ সময়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় বিপূল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
১৯ জুন (শনিবার) বিকাল ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড বাহারছড়া আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার কামাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম উত্তর শীলখালী মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ৩০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পরবর্তীতে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
কন্টিনজেন্ট কমান্ডার কামাল হোসেন জানান, মৎস্য সম্পদ বৃদ্ধি ও রক্ষার্থে সরকার সাগর ও নদীতে ৬৫দিন যেকোন ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ করেছে। তাই মৎস্য সম্পদ সুরক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
