বাহারছড়ায় মৌলভী আবদুল হক অপহৃত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিবদেক, শামলাপুর :

টেকনাফ বাহারছড়ার শামলাপুর মন্তলীয়া গ্রামের মৌলভী আবদুল হক (৫৫) অপহৃত হয়েছে বলে খবর পাওয়া গেছে। অপহৃত মৌলভী আবদুল হকের স্ত্রী জানান আমার স্বামী ৩১ মার্চ দুপুরে মন্তলীয়া মজজিদে নামায পড়তে যাওয়ার সময় মজজিদের সামনে দুইটি নোহা গাড়ি থেকে হঠাৎ দশ থেকে বার জন লোক সতস্ত্র অবস্থায় নেমে কিছু বুঝে উঠার আগে আমার স্বামীকে অপহরণ করে গাড়িতে তুলে টেকনাফের দিকে নিয়ে যায়, এসময় মজজিদে আসা লোকজন ধরধর বলে চিৎকার করলেও অপহরণকারী গাড়ি নিয়ে খুব দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, পরে আমি আমার স্বামীর সন্ধান পেতে টেকনাফ মডেল থানায় একটি জিডি করি, তবে অপহরণের দশ ঘন্টা পেরিয়ে গেলেও আমি এখনো স্বামীর কোনো সন্ধান পাইনি।
অন্যদিকে এব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান মৌলভী আবদুল হকের স্ত্রী তার স্বামী অপহরণের ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছে, ঘটনাটি তদন্ত করার জন্য থানার এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ভোক্তভোগী পরিবার তাদের একমাত্র উর্পাজনক্ষম মানুষটিকে অপহরণের পর এখনো ফিরে না পাওয়াই তাদের মধ্যে একধরণের উৎকন্ঠতা বিরাজ করছে, তাই প্রশাসনের কাছে তাদের দাবী যত দ্রুত সম্ভব মৌলভী আবদুল হককে তার পরিবারের মাঝে ফিরে দেওয়া হোক।