বাহারছড়ায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফের বাহার ছড়ায় মাছ ধরতে গিয়ে তুমুল বৃষ্টি ও ভয়ংকর ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবিতে এক জেলে নিখোঁজ হয়েছে।

জানা যায়, রবিবার (১৯জুলাই) ভোরে শামলাপুর মৎস্যঘাটে স্থানীয় এক বহদ্দারের নৌকা ডুবে আব্দু সালাম(৪৫) নামে এক রোহিঙ্গা জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ জেলে সেই নৌকার মাঝি বলে জানা গেছে।

এদিকে অর্ধদিন অতিবাহিত হলেও নিখোঁজ জেলের সন্ধান পায়নি তার পরিবার। সমুদ্রে মাছ ধরতে যাওয়া অনেক জেলে সাঁতার জানে না তবু নৌকা ডুবির দুর্ঘটনা থেকে বাচঁতে কোন বিকল্প পদ্ধতিও নেই।