বাহারছড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধাঁরে জমি ঘেরার অভিযোগ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামে গরীব অসহায় মানুষের বিবদমান সম্পত্তির চারদিকে শিকলের বেড়া দিয়ে ঘিরে জোরপূর্বক জমি দখল নেয়ার অভিযোগ ওঠেছে। বিরোধীয় জমির বিরুদ্ধে কক্সবাজার এডিএম কোর্টে এম আর নং ৭৯১/২২ ইং ১৪৪ ধারার ফৌজদারী কার্যবিধি আইনে মামলা রয়েছে।

সোমবার(১৩ জুন) রাতের আধারে জোরপূর্বক স্থানীয় উত্তর শিলখালী এলাকার মোস্তাক মিয়া প্রকাশ মাদুল্লাহ’র দখলীয় ও রেকর্ডীয় জমি বিরোধীয় পক্ষ একই এলাকার মৃত আহমেদ কবিরের পুত্র মোজাহেরুল ইসলাম গং তার দলবল নিয়ে তাহার জমিটি অবৈধ দখলে নেয়া হয়েছে। এ ঘটনার পর ৯৯৯ এ পুলিশকে জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে দখলের সত্যিতা পেয়েছেন বলে দাবি করেন জমির মালিক আবুল বশর।

জানা গেছে, শিলখালী মৌজার বিএস ৮৭৮ নং খতিয়ানের বিএস ৩৬০২ দাগের ৫০ শতক জমি নিয়ে ৪০২৯ নং খতিয়ান মোস্তাক মিয়ার নামে সৃজন করা হয়েছে।উল্লেখ্য, জমির মধ্যে সাড়ে ৫০ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই সম্পত্তির দাবিদার মোস্তাক মিয়া কক্সবাজার জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশী সম্পত্তি নিয়ে একটি মোকদ্দমা করলে গত ৫/৬/২২ ইংরেজি তারিখে আদালত ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ, আকার আকৃতি পরিবর্তন না করা, ঘেরা বেড়া না দেয়া ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখার জন্য টেকনাফ থানা ওসিকে নির্দেশ প্রদান করেন।

মোস্তাক মিয়ার দাবি, সোমবার গভীর রাতে বিবাদী মোজাহেরুল ইসলাম তার আত্মীয় স্বজনসহ অন্য এলাকা থেকে লোকজন নিয়ে এসে নালিশী সম্পত্তির চারদিকে শিকলের বেড়া দিয়ে ঘিরে দখলে নিয়েছেন। সেখানে তিনি গাছপালা লাগানোর চেষ্টাও করতেছেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলম বলেন,বাদি পক্ষ ৯৯৯ এ ফোন দিলে থানা থেকে আমাকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে তাদের শান্তি শৃঙ্খলা বজার রাখার জন্য বলে আসছি। বিবাদী পক্ষ না মানলে বাদি পক্ষকে পূনরায় আদালতের স্বরনাপন্য হতেও বলছি’।