বাস টার্মিনালে নির্মাণাধীন বাস কাউন্টার ও শৌচাগার
নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম |
বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ না হওয়ায় টেকনাফ পৌর এলাকার প্রধান সড়ক হতে বাস কাউন্টার সমুহ স্থানান্তরের সময় পিছিয়েছে। ১৪ এপ্রিল কাউন্টিার গুলো সড়ানোর কথা থাকলেও তা পিছিয়ে জুনের ১ তারিখ পুন: নির্ধারন করেছে পৌর কর্তৃপক্ষ। গত ১৯ এপ্রিল এ সিদ্ধান্তের কথা বাস কাউন্টার গুলোকে জানিয়ে দিয়েছেন পৌর মেয়র।
এর আগে টেকনাফ টুডে ডটকম এর কাছে পৌর মেয়র হাজী মো. ইসলাম জানিয়েছিলেন নতুন বাংলা বছরের যাতে কাউন্টার সড়ানো যায় সে লক্ষ্যে কাজ চলছে।
এ লক্ষ্যকে সামনে নিয়ে টেকনাফের সকল বাস কাউন্টার গুলোকে বাস টার্মিনালে স্থানান্তরের জন্য চিটি দিয়েছিল পৌর কর্তৃপক্ষ। এতে টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা সড়কে চলাচলকারী স্পেশাল সার্ভিস, স্পেশাল মালিক গ্রুপ, শ্যামলী, হানিফ, শাহ আমিন, তিশা, মর্ডান, সেন্টমার্টিন, টুবা লাইন, হাইয়েচ, সহ সকল স্বল-দুরপাল্লার যানবাহন, আভ্যন্তরিন সড়কে চলাচলকারী সিএনজি, টমটম সহ সকল যানবাহনকে আগামী ১৪ এপ্রিল হতে বাস টার্মিনালে কাউন্টার সরিয়ে নিতে বলা হয়েছিল।
কিন্তু বাস টার্মিনালের কাউন্টার ও শৌচাগার নির্মাণ কাজ উক্ত সময়ের মধ্যে শেষ করতে না পারায় ১৪ এপ্রিল প্রধান সড়ক ও বাস স্টেশন এলাকা হতে কাউন্টার সমুহ সরানো সম্ভব হয়নি জানিয়ে টেকনাফ টুডে ডটকমের কাছে পৌর মেয়র হাজী মো. ইসলাম জানান আপ্রান চেষ্টা করার পরও নির্মান কাজ শেষ না হওয়ায় ১৪ এপ্রিল বাস কাউন্টার স্থানাস্তর করা সম্ভব্ হয়নি। আগামী জুন মাসের ১ তারিখ নতুন তারিখ নির্ধারন করা হয়েছে। উক্ত তারিখে যাতে সমস্ত কাজ শেষ করে কাউন্টার সরানো যায় সে ব্যাপারে তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন এবং পৌরবাসীকে আর কয়েকটা দিন ধৈর্য্য ধারনের আহবান জানিয়েছেন।
উল্লেখ্য টেকনাফ বাস স্টেশনের প্রধান সড়কের যানজটের ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও রোগী, সাধারন পথচারী, যাত্রী ও ভ্রমণে আসা পর্যটকদের। পাশাপাশি নষ্ট হচ্ছে মূল্যবান সময়। আর এ যানজটের অন্যতম প্রধান কারন স্টেশন এলাকায় অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার সমুহ।
ফলে কাউন্টার গুলো টার্মিনালে সরানোর সংবাদে পৌরবাসী স্বস্থি পেলেও আরেকদফা সময় পেছানোয় শংকা তৈরী হয়েছে তাদের মনে।
