বালুখালী ৮নং ক্যাম্প হতে ইয়াবা নগদ টাকা স্বর্ণালংকার ও মিয়ানমার মুদ্রাসহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : উখিয়া উপজেলার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পে বসত-ঘরে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা, বাংলাদেশ নগদ টাকা, স্বর্ণালংকার ও মিয়ানমার মুদ্রাসহ ৩জন নারী-পুরুষ মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ১৪ জুন দুপুর সাড়ে ১২টায় ৮নং এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের পান বাজার ক্যাম্পের দায়িত্বরত জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্প ইস্ট ব্লক-বি/৬৩ এর বাসিন্দা ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারার বসত-ঘরে অভিযান চালিয়ে ঘরের মেঝেতে সুকৌশলে নির্মিত সুড়ঙ্গে লুকানো ৩লাখ ২৩হাজার ৩শ ৭৫পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, নগদ বাংলাদেশী ২লক্ষ ৫৮হাজার ৫শ ২০টাকা, ১৮ ভরি স্বর্ণালংকার ও মিয়ানমারের মুদ্রা ১হাজার ২শ ৩৫ কিয়াতসহ ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারা বেগম, ১০নং ক্যাম্পের এইচ ব্লকের কেফায়েত উল্লাহর পুত্র ওবায়দুল্লাহ (২৯) এবং একই ক্যাম্পের ব্লক-এইচ/৪৪ এর মাহবুর রহমানের পুত্র মো: ইয়াহিয়া (১৩) কে গ্রেফতার করা হয়।
কক্সবাজার ১৪ ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি নাঈম উল হক জানান, ইয়াবা, বাংলাদেশ নগদ টাকা, স্বর্ণালংকার ও মিয়ানমার মুদ্রাসহ আটক রোহিঙ্গা মাদক কারবারীদের সংশ্লিষ্ট মামলায় থানায় হস্তান্তর করা হয়েছে। ###