বার্তা পরিবেশক : গত ৩০ জুলাই একজন হাফেজে কোরআন শিক্ষার্থী বালুখালী ১৯ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছে।
সে বালুখালি- ২ এর ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লাহ মাঝির আওতাধীন ডি- ৮ ব্লকের মনজুর আহমদ ও আরফা বেগমের ছেলে মোহাম্মদ রায়হান (১৪) এবং বালুখালী-২ ক্যাম্পের দারুস সুন্নাহ মিজবাহুল হেফজখানার ছাত্র। তার চাচা মৌলভী আবদুর রহমান জানান, গত ৩০/০৭/২০২২ ইং বিকাল ৪ টারদিকে হেফজখানায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে হেফজখানায় দেখতে না পেয়ে সম্ভাব্য সকল স্থান ও আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজির পরও খোঁজ পাওয়া যায়নি।
কোন হৃদয়বান ব্যাক্তি খোঁজ পেলে এই নাম্বারে ০১৯৮৯৮৪৬২৯২ ও ০১৮৬২৬৩০৪৪৬ যোগাযোগ করার অনুরোধ করেছেন।
