বাদশা মিয়া মেম্বার কে হত্যা মামলায় আসামী করায় তীব্রনিন্দা ও প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা মিয়া মেম্বার কে হত্যা মামলায় এজাহারভূক্ত আসামী করায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই ।

আমরা নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হয়। বাদশা মিয়া মেম্বার, পিতা- নুরুল হোসেন, সাং- পূর্ব সাতঘরিয়া পাড়া, ওয়ার্ড নং-০৭. নং হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ এর নির্বাচিত মেম্বার হয়। বিগত ২৪-০২-২০২ ইং তারিখ একটি হত্যা মামলায় বাদশা মিয়া মেম্বারের নাম এজাহার ভুক্ত করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক। ০১ নং হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম যে, বাদশা মিয়া মেম্বার সহ বিগত ২২-২৫ ফেব্রুয়ারী/২৩ তারিখ পর্যন্ত এক শিক্ষা সফরে হযরত শাহ জালাল (রাঃ) এর পূন্যভূমি সিলেটে অবস্থান করেছেন। বাদশা মিয়া মেম্বার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন টেকনাফ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। আমাদের জানা মতে বাদশা মিয়া মেম্বার এই ধরণের ঘৃণিত হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে না।

আমরা উক্ত মর্মান্তিক বিষয়ের বিরুদ্ধে বিবৃতি প্রদান করছি এবং সাথে সাথে প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের শাস্তির আওতায় নিয়ে আসার এবং বাদশা মিয়া মেম্বার কে মামলার এজাহাভূক্ত আসামী হতে বাদ দেওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, মাননীয় সাংসদ মহোদয় ( উখিয়া-টেকনাফ), উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়সহ সহ আইন শৃংখলা বাহিনীর কমকর্তাদের প্রতি বিনীত অনুরোধ করছি।

বাদশা মিয়া মেম্বার কে মামলা থেকে বাদ দেওয়া না হলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

বিবৃতি প্রদানকারী

সভাপতি ও সাধারণ সম্পাদক

হোছাইন আহমদ মেম্বার ও 

মোঃ শাহ আলম সিকদার মেম্বার

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন, টেকনাফ উপজেলা শাখা ।