শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা, শিক্ষা-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। ১৩ই মার্চ সকাল ১০টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া জরুরী সভায় সভাপতিত্ব করেন- পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী।
ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এন.কে রাশেদের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্যে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর উপস্থিত লোক জনের মাঝে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার ও শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রি শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে যা যা করা দরকার তাই করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিষয় নিয়ে আরো বেশী গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযত ভাবে রাষ্ট্রিয় মর্যাদায় দিবসটি পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রিবাস চন্দ্র দাস, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষজ আলহাজ্ব কামাল হোছাইন, আনন্দ স্কুলের পোল শিক্ষক মোঃ কাশেম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলম, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কমিমিউনি মেডিকেল অফিসার নুরুল আমিন, বিস্কুট প্রোগ্রামের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রশিদ, যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম, পরিষদ সচিব আবু হানিফ রাজু, উপজাতীয় নেতা বাবু নিউহ্লামং মার্মা, শাহ নুরুদ্দীন দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার, মহিলা ইউপি সদস্যা সাবেকুন্নাহার, ইউপি সদস্য আব্দুর রহিম, আনোয়ার সাদেক, নুরুল আজিম, প্রধান শিক্ষক জাফর আলম, রোবায়েদ নাহিদ নুর, মংহ্লায়ে মার্মা প্রমুখ।
এছাড়া জরুরী সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আনন্দ স্কুলের শিক্ষক শিক্ষিকা, পাড়াকর্মি, পরিষদ বর্গ, এজিও কর্মি, রাবার বাগানের ম্যানেজারগণ, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
