বছরের শেষে বিজিবির জালে মালিক বিহীন ৪লাখ ইয়াবা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

খাঁন মাহমুদ আইউব : টেকনাফে অভিযান চালিয়ে ৩লাখ ৭৮ হাজার ৯১৫পিস ইয়াবা জব্দ করেছে ২বিজিবি। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খাঁন।

তিনি জানান, সোমবার (৩০ডিসেম্বর) রাতে মিয়ানমার হতে ট্রলার‍ যোগে ইয়াবা চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা করল্লা মাঝির ঘাট এলাকায় নাফ নদীতে ট্রলার যোগে বিজিবি জওয়ানরা অবস্থান নেয়। এসময় মিয়ানমার লালদ্বীপ হতে সাঁতরিয়ে ৩-৪ জন লোক জাদীমুরার উত্তর প্রান্তের সীমানায় উঠতে দেখে জওয়ানরা তাদের ধাওয়া করে। এসময় পাচার কারীরা বিজিবির ধাওয়ার মূখে তাদের সাথে থাকা ইয়াবা ভর্তি ৪টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা চারটি উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ৩লাখ ৭৮ হাজার ৯১৫পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

তিনি আরো জানান, এই সংক্রান্ত ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জব্দকৃত ইয়াবা পরবর্তীতে নিষ্ক্রিয় করণের লক্ষ্যে ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে।