ফের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস সহ আটক-০২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

প্রেস বিজ্ঞপ্তি :

বিজিবি’র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্ট কর্তৃক ৫,০০,০০,০০০/-(পাঁচ কোটি) টাকা মূল্যমানের ০১ কেজি ক্রিষ্টাল মেথ আইসসহ ০২ জন মাদক কারবারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় নায়েক সুবেদার মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অত্র ব্যাটালিয়নের অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্ট হতে আনুঃ ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে পশ্চিম গোয়ালিয়া নামক স্থানে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিক ১৭৪৫ ঘটিকার সময় কুতুপালং হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করার সময় ০৩ জন যাত্রীর মধ্য হতে ০২ জন যাত্রী (ক) সৈয়দুল আমিন (৩৪), পিতা-মৃত ফয়েজ আহম্মদ এবং (খ) ফরহাদ (১৬), পিতা-মৃত ইলিয়াস উভয়ের ঠিকানা গ্রাম-কুতুপালং, ডাকঘর- বালুখালী, থানা- উখিয়া ও জেলা-কক্সবাজার সিএনজি হতে নেমে তাদের হাতে থাকা ব্যাগ ফেলে দ্রুত পলায়নের জন্য রাস্তার পার্শ্বে পুকুরের মধ্যে ঝাঁপ দেয়। তৎক্ষনাৎ দু’জন বিজিবি সদস্য তাদেরকে ধরার জন্য পুকুরের মধ্যে ঝাঁপিয়ে পরে। আসামীদ্বয় সাঁতরিয়ে পুকুরের অপর প্রান্তে পৌঁছালে টহলের অন্যান্য সদস্য তাদেরকে ধরার জন্য ধাওয়া ও চিৎকার করলে বাড়ীর মধ্য হতে লোকজন বেরিয়ে আসে এবং তাদের সহায়তায় বিজিবি টহলদল মাদক কারবারীদেরকে আটক করতে সক্ষম হয়। এছাড়া তাদের ফেলে যাওয়া ব্যাগের মধ্য হতে ৫,০০,০০,০০০/- টাকা মূল্যমানের ০১ কেজি ক্রিষ্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়।