(ফলোআপ) টেকনাফে আটক দূধর্ষ ডাকাতকে নিয়ে পুলিশী অভিযানে অস্ত্র বুলেট ও ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে যৌথবাহিনীর হাতে আটক দূধর্ষ ডাকাত জহিরকে নিয়ে পুলিশী অভিযানে ২টি দেশীয় অস্ত্র, ৪টি বুলেট ও ইয়াবা জব্দ করা হয়েছে।
জানা যায়, ১৩ সেপ্টেম্বর ভোররাতে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়ার নির্দেশনার আলোকে অবৈধ অস্ত্রধারী, ডাকাত ও সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের লক্ষ্যে অপারেশন অফিসার আতিক উল্লাহর নেতৃত্বে বিশেষ পুলিশ ফোর্স ধৃত ডাকাত জহিরকে নিয়ে আস্তানায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী অস্ত্র, ৪ রাউন্ড তাজা বুলেট ও ৭ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সকালে ধৃত ডাকাতকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, নয়াপাড়া ক্যাম্প পুলিশের সহায়তায় আটক দূধর্ষ ডাকাত জহিরের স্বীকারোক্তিতে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ধৃত ডাকাতকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
ধৃত ডাকাত জহির চলতি বছরের গত ৮মার্চ কমিটি হাসানের ছোট ভাই হোছন আলী, সম্প্রতি রহিম উল্লাহ ও রশিদুল্লাহ হত্যায় সংশ্লিষ্ট রয়েছে বলে অভিযোগ উঠেছে।