বার্তা পরিবেশক : হোয়াইক্যং খারাংখালী ষ্টেশনে হ্নীলার এক পরিবারের ওয়ারিশী সম্পত্তি জবর দখলের অপচেষ্টা চালিয়ে আসছে একটি প্রভাবশালী ভূমিদস্যু ও স্বশস্ত্র চক্র জবর দখলের অপতৎপরতা চালিয়ে আসছে। এই ব্যাপারে জমির প্রকৃত মালিকেরা সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহায়তা কামনা করেছেন।
জমির ওয়ারিশ সুত্র জানায়,গত ১৫ এপ্রিল (বুধবার) দুপুরে উপজেলার হোয়াইক্যং খারাংখালী ষ্টেশনের উত্তর-পশ্চিম পাশের্^ নির্মাণাধীন মার্কেট “ মরহুম আমিন উল্লাহ কমপ্লেক্স ” রাজ মিস্ত্রীরা গাঁথুনি দেওয়ার করার সময় পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুস সাত্তারের পুত্র লালু, লালুর পুত্র এবং ক্রসফায়ারে নিহত ইয়াবা ডন নুর হাফেজ বন্দুকযুদ্ধে নিহত মামলার আসামী হারুন, তার ভাই আহমদ, মোহাম্মদ, মৃত খলিল মিয়ার পুত্র মোঃ ইলিয়াছ, মকবুল আহমদের পুত্র জালালের নেতৃত্বে একটি গ্রæপ লাঠি-সোটা নিয়ে এসে এই মার্কেটে হামলা চালিয়ে দেওয়াল গুড়িয়ে দেয়। এসময় কাজ তদারকে দায়িত্বরত নুরুল আবছার (৩৬) কে মারধর করে আহত করে চলে যায়। এই বিষয়ে হামলাকারীরা বিভিন্ন অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
প্রকৃত ঘটনা হচ্ছে ১৯৮৮ সালে মৃত আমিন উল্লাহ সওদাগরের পুত্র নুর মোহাম্মদ হতে বিএস খতিয়ান নং-৪৯৬ এর বিএস ১০২৬৩ নং দাগে আরকান সড়ক সংলগ্ন ১২শতক জমি ক্রয় করেন মৃত আব্দুল মজিদের পুত্র মৌঃ হামিদ উদ্দিন, মৃত হাজী আমির হোছনের পুত্র আবুল কাশিম মেম্বার, মৃত আব্দুল কাদেরের পুত্র আলী আকবর, মৃত মাঈনুদ্দিনের পুত্র রশিদ মিয়া ক্রয় করেন।
১৯৮৮ সালে ১লা নভেম্বর মৃত আমিন উল্লাহর অপর ৪পুত্র মোঃ জুলফিকার, ছৈয়দ নুর, আব্দুল গফুর ও ছৈয়দ ওমর হকসফি পাওয়ার আবেদন করেন। মামলা দীর্ঘ পর্যালোচনা শেষে কক্সবাজার সিনিয়র সহকারী জজ আদালত কর্তৃক ১৩/১০/১৯৯১ইং প্রদত্ত রায়ে উক্ত জমি জুলফিকার গংকে দেন। আলী আকবর গং এই রায়ের বিরুদ্ধে আপিল করলে উক্ত আদালত পুনরায় ২৯/০৬/১৯৯৮ইং রায়ে জুলফিকার গংয়ের পক্ষে রায় বহাল রাখেন। এরপর আলী আকবর পুনরায় জেলা জজ আদালতে ২৫/০১/২০১৫ইং আপিল করেন। উক্ত আদালত ২২/১০/২০১৯ইং পর্যালোচনা শেষে জুলফিকার গংয়ের পক্ষে রায় বহাল রাখেন।
উল্লেখ্য, ১৯৯১ইং হতে উক্ত মার্কেট জুলফিকার গং ও তাদের ওয়ারিশগণ টিনের চাউনী দিয়ে মার্কেট তৈরী করে ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছেন। এখন এই মার্কেট সংস্কার করার প্রক্রিয়া চলছে এবং জমির মালিকগণের দূরত্বের সুযোগ দেখে স্থানীয় কিছু ভূমি দস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোভী ব্যক্তি এই জমির উপর লোলুপদৃষ্টি পড়ায় মার্কেট ভাংচুর এবং জবর দখলের অপতৎপরতা চালিয়ে আসছে।
এই জমির প্রকৃত ওয়ারিশদারগণ তাদের ওয়ারিশ সম্পত্তি রক্ষায় আইন-আদালত, আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের আন্তরিক সহায়তা কামনা করেছেন। ####
