নুরুল করিম রাসেল :
টেকনাফের প্রবীন আওয়ামীলীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আলীর পিতা আলহাজ্ব আনোয়ার মিয়ার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় টেকনাফ বড় হাবিব পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে মৌলবী পাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন বিচারপতি মুহাম্মদ আলী।
এতে সাবেক ৩ সাংসদ অধ্যাপক মো. আলী, শাহজাহান চৌধুরী, আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ইউএনও মো. রবিউল হাসান সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন।
প্রসঙ্গত, আনোয়ার মিয়া ছিলেন টেকনাফের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। এর আগে কৃষকলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী তিনি বৃহত্তর টেকনাফ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত ধর্মপরায়ন ব্যক্তি হিসাবে তিনি এলাকায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা এ পরিচালনায় জড়িত ছিলেন।
