দূর্ঘটনা রোধ, যানজট নিরসন ও সড়ক সংস্কারসহ ৭ দফা দাবীতে টেকনাফে নিসচা’র স্মারকলিপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মো. শফি, টেকনাফ :
সড়ক দূর্ঘটনা রোধ ও যানজট নিরসনে সাত দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) টেকনাফ শাখার নেতৃবৃন্দ। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। নিরাপদ সড়কের দাবীতে স্মারকলিপিতে যেসব দাবী-দাওয়া তুলে ধরা হয় সেগুলি হচ্ছে প্রধান সড়ক সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের সামনে স্পীড ব্রেকার ও জেব্রা ক্রসিং নির্মাণ, টেকনাফের হ্নীলা স্টেশন চৌরাস্তার মোড়ে অতিরিক্ত যানজট নিরসনে জরুরী ভিত্তিতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা, হ্নীলা স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ন পুরাতন বাজার সড়কের জলাবদ্ধাতা রোধে ড্রেন নিস্কাশন ও সড়ক মেরামত করা, টেকনাফ উপজেলার স্টেশন সমুহে যানবাহন অবস্থানের নির্দিষ্ট স্থান নির্ধারন করা, টেকনাফ-কক্সবাজার সড়কের গর্ত ও ভাঙ্গা স্থান সংস্কার করা, হোয়াইক্যং বাজার-মেরিন ড্রাইভ সংযোগ সড়ক সংস্কার যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশ ফাঁড়ী স্থাপন ও উপজেলার বিভিন্ন স্থানে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন পালন করা।
Teknaf picNisca 22.04 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এসময় নিসচা নেতৃবৃন্দ ইউএনও’র হাতে স্মরণিকা, নিরাপদ সড়কের সচেতনতামুলক ভিডিও সিডি, লিফলেট তুলে দেন।
n u TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
পরে একি দিন বিকালে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শফিক মিয়ার হাতে স্মরণিকা তুলে দেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই টেকনাফ শাখার উপদেষ্টা সাংবাদিক নুরুল করিম রাসেল, সভাপতি আব্দুল্লাহ আল খালেদ, সহ-সভাপতি আব্দুর রহমান হাশেমী, সাধারন সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়েজ আকবর, সমাজসেবা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াছ মিন্টু, যুব বিষয়ক সম্পাদক মোঃ ইউছুপ, কার্যকরি সদস্য সামশুল আলম আমিন প্রমুখ।