প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : গত ১৬ মার্চ স্থানীয় কয়েকটি সংবাদপত্র ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে “ হ্নীলা মৌলভী বাজারে অপরাধ জগত নিয়ন্ত্রণে ৪ ভাই : তৎপর মাদক সিন্ডিকেট ” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের যতটুকু সম্ভব সহায়তা করে থাকি কিন্তু অপরাধ জগতে জড়িত স্থানীয় একটি চক্র প্রশাসনের চোখে আমাদের কলংকিত করে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে উক্ত সংবাদের আশ্রয় নিয়েছে। আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোঃ আলম,নুরুল আলম, ছৈয়দ আলম ও আব্দুর রহমান
পিতা-মৃত আবুল হাশেম
মৌলভীবাজার, হ্নীলা, টেকনাফ।