পেকুয়া টইটংয়ে খাদ্যসামগ্রী পৌঁছালেন চেয়ারম্যান জাহেদ চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে ঘরবন্দি কর্মহীন আড়াই পরিবারের ঘরে ঘরে এবার খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার ৭ এপ্রিল সকাল থেকে তিনি ইউনিয়নের বেশ কটি ওয়ার্ডে পরিষদের চৌকিদার দফাদারদের নিয়ে ঘরে ঘরে গিয়ে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে এসব কর্মহীন পরিবারের নারী-পুরুষের হাতে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিলের উদ্যোগে চাল, সাবান ও মাস্ক বিতরণ করেছেন। দিনের শুরুতে চেয়ারম্যান জাহেদ চৌধুরী টইটং ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দেন। একইসময়ে তিনি রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষদের মাঝে করোনা প্রতিরোধকল্পে ব্যবহার সামগ্রী বিতরণ করেন।
টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতদরিদ্র জনগোষ্টির মানুষদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তা এলাকাবাসীর জন্য প্রর্যাপ্ত নয় বিধায় প্রতিটি পাড়ায় ব্যক্তিগত তহবিল থেকে খাবার সামগ্রী হিসাবে চাল, করোনা সামগ্রী হিসাবে সাবান ও মাস্ক বিতরণ শুরু করেছি। এর আগে দুইটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরপাড়া জাইল্যার চাং, গর্জনীয়ার পাড়া, পুরাড়িয়া, দরগা মোড়া, ৪নং ওয়ার্ডে চৌকিদার পাড়া, কাটা পাহাড়, মধুখালী, ছনখোলার ঝুম, খেরুন ছড়ি, মৌলভী হাসানের ঝুম এলাকায় বসবাসকারী ২৫শ হতদরিদ্র মানুষের মাঝে চাল, সাবান ও মাস্ক বিতরণ করেছেন। বুধবার ইউনিয়নের ২ ও ৬নং ওয়ার্ডে বিতরণ করা হবে। চেয়ারম্যান জাহেদ চৌধুরী ঘোষনা দিয়েছেন, করোনা দুর্যোগের এইসময়ে ইনশাল্লাহ আমার ইউনিয়নের একটি অভাবগ্রস্থ পরিবারও খাবার সংকটে কষ্ট পাবেনা।##