পেকুয়ায় স্থগিত জেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্ধী প্রার্থীরা মাঠে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.ছগির আহমদ আজগরী, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় স্থগিত জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীরা ফের মাঠে সক্রিয় হযেছে। এতে করে কদর বাড়তে শুরু করেছে সম্ভাব্য ভোটার জনপ্রতিনিধিদের। জানা যায়, আগামী ২৩মে উপজেলার স্থগিত জেলা পরিষদ নির্বাচন পুনরায় অনুষ্টানের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে এগুচ্ছেন স্থানীয় প্রশাসন। গতকাল সরোজমিন ঘুরে দেখা গেছে যে, উপজেলার ৬ইউপি কার্যালয়, তৎসংগ্লন্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্পটে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের ছবি ও প্রতিক সমেত দৃষ্টি নন্দন ব্যানার, পোস্টার, পেস্টুন ও লিফলেট প্রচারনায় ছেয়ে গেছে। এছাড়া প্রতিদ্বন্ধী সাধারণ সদস্য পদপ্রার্থীরা সম্ভাব্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশায় নানা প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। প্রচার প্রচারনায় এগিয়ে আছেন পেকুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক(টিউবওয়েল) প্রতিকের মোঃ জাহাঙ্গীর আলম। তার সাথে পাল্লা দিয়ে প্রচার প্রচারনায় নেমেছেন জেলা আওয়ামীলীগের সাবেক প্রকার ও প্রকাশনা সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতিক ও সমাজসেবক (ঘূড়ি প্রতিকে) প্রতিদ্বন্ধী মোঃ আবু হেনা মোস্তফা কামাল, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (টিফিন ক্যারিয়ের প্রতিকের) প্রতিদ্বন্ধী অবঃ বিডিআর মোঃ জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আকম সাহাবউদ্দিন ফরায়েজী পুত্র (সিএনজি প্রতিকে) প্রতিদ্বন্ধী হাফেজ¦ এম মেহেদী হাসান ফরায়েজী, প্রবীন আওয়ামীলীগ নেতা মাষ্টার আশেক এলাহী পুত্র (হাতি প্রতিকের) প্রতিদ্বন্ধী জায়েদ মোরশেদ ও রাজাখালীর কৃতি সন্তান যুবলীগ নেতা রিয়াজ খান রাজু এবং অন্যান্যরা। প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে পেকুয়া।
jahanggir alom j-leg