পেকুয়ায় ঘরবন্দি শ্রমজীবি মানুষের মাঝে আবুহেনা মোস্তাফা কামাল চৌধুরীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দি থাকা পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরবন্দি শ্রমজীবি মানুষের মাঝে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুহেনা মোস্তাফা কামাল চৌধুরীর ব্যক্তিগত অনুদানে তাঁর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৩১ মার্চ পেকুয়া উপজেলার মছন্যাকাটা আধাখালী, বারবাকিয়া, শীলখালী, উজানটিয়া, মগনামা ইউনিয়নের প্রায় দুই শতাধিক অচ্ছল পরিবারকে দশ কেজি চাল, এককেজি ডাল, দুইকেজি আলু, এককেজি পেয়াজ, এক লিটার সোয়াবিন সহ একটি বস্তা করে ঘরে ঘরে গিয়ে সবার হাতে তুলে দেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জননেতা আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে তাঁর পক্ষে খাদ্য সামগ্রী বিতরন করেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন বাদশা ও বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজিউল ইনসান ও শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজকর্মী আসাদুজ্জামান চৌধুরী। এদিন আওয়ামীলীগ নেতৃবৃন্দ পেকুয়া উপজেলার মছন্যাকাটা আধাখালীত, বারবাকিয়া, শীলখালী,উজানটিয়া, মগনামা ইউনিয়নের প্রায় দুই শতাধিক অসহায় পরিবারকে প্রদান করেন।##