পাউবোকে অধিদপ্তরে রূপান্তরিত করার সুপারিশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, নূরুন্নবী চৌধুরী এবং সালমা চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং চলমান কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে সুপারিশ করা হয়।

বৈঠকে যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরের আধুনিকায়ন ও শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য সুপারিশ করা হয়।