পহরচাঁদা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন আলহাজ কমর উদ্দিন আহামদ বলেছেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশণা অনুযায়ী দলের দুর্দিনে দু:সময়ে সময়ে যারা সকল ভয়Ñভীতি উপেক্ষা করে রাজনীতি করেছেন, আওয়ামীলীগের জন্য অবদান রেখেছেন-তারাই আগামী দিনে পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে স্থান পাবেন। এক্ষেত্রে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন-সেদিন তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী সালাহ্্ উদ্দিন আহামদের পেটোয়া বাহিনীর মুখে যারা পহরচাঁদায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন-তাদের মর্যাদা থাকবে সর্ব উচ্চে।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকালে পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন কমর উদ্দিন আহমদ একথা বলেন। পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফিরোজ আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, আওয়ামীলীগ নেতা এ.কে.এম. শামসুদ্দিন চৌধুরী, সেলিম উল্লাহ্্ বাহাদুর, সাবেক এম.ইউ.পি.আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার বেলাল উদ্দিন, যুবলীগ নেতা আইয়ুব খাঁন মিন্টু, তৌহিদুল ইসলাম ও ছাত্রনেতা আমজাদ হোসেন। সভায় পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ##