পবিত্র ওমরা হজ¦ পালন শেষে ফিরেছেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago
বিমানবন্দরে আওয়ামীলীগের ও নেতাকর্মী জনগনের শুভেচ্ছায় সংবর্ধিত চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম

এম.জিয়াবুল হক, চকরিয়া :
পবিত্র ওমরা হজ¦ পালন শেষে স্বপরিবারে মক্কানগরীতে থেকে ফিরেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। তিনি মঙ্গলবার বাংলাদেশে পৌঁছালেও গতকাল বুধবার ১১ মার্চ বিকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে চকরিয়া পেকুয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্থরের জনগনের ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হয়েছেন চকরিয়া-পেকুয়ার এমপি জাফর আলম। বিমানবন্দরে পৌছাঁলে এমপি জাফর আলমকে দলের নেতাকর্মীরা বরণ করে নেন। এরপর এমপির সহধর্মীনি আলহাজ শাহেদা জাফরকে করণ করে নেন নেতাকর্মীরা।
কক্সবাজার বিমানবন্দরে এমপি জাফর আলমকে শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, ঢাকায় শুভেচ্ছা জানান পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুহেনা মোস্তাফা কামাল, বিমানবন্দরে শুভেচ্ছা জানান মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, টৈইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ চৌধুরী, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম, উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল করিম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, আমান উল্লাহ আমান, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সদস্য লায়ন আলমগীর চৌধুরী, সেকান্দর বাদশা নাগু সওদাগর, ছাত্রলীগ নেতা আরহান মাহমুদ রুবেল, সাইফুদ্দিন মাহমুদ প্রমুখ। #