নয়াবাজারের আবুল কালাম ১০ হাজার ইয়াবাসহ রামু হাইওয়ে পুলিশের হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শহিদ রুবেল, উখিয়া ::

কক্সবাজার – টেকনাফ মহাসড়কের রামুর হাইওয়ে পুলিশের অভিযানে ১০ হাজার পিছ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। ১৬ মে বুধবার দুপুরে রামু হাইওয়ে পুলিশের এস আই চন্দন সিনহা নেতৃত্বে পরিচালিত অভিযানে মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে টেকনাফ নয়া বাজারের আলী মিয়ার পুত্র আবুল কালামকে ১০ হাজার পিছ ইয়াবা সহ আটক করা হয়। আটকের সত্যতা স্বীকার করে রামু হাইওয়ে পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।