বার্তা পরিবেশক : গত ২৩ এপ্রিল বিভিন্ন অনলাইন ও ২৪ এপ্রিল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত “টেকনাফে বাংলাদেশী সাজিয়ে রোহিঙ্গা নারী পাচারের চেষ্টা!” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও স্থানীয় বিশেষ মহলের সাজানো ষড়যন্ত্র। উপরোক্ত বিষয়ে আমি কোন প্রকারে অবহিত নই। এই বিষয়কে পুঁজি করে ক্যাম্পে বিদ্যমান কথিত কমিটির লোকজন আইন প্রয়োগকারী সংস্থার নাম ভাঙ্গিয়ে মোটাংকের চাঁদা দাবী করে আমাকে হয়রানি করে আসছে। আমি এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহলের সহায়তা কামনা করছি। সুতরাং উক্ত বিষয় নিয়ে প্রকাশিত সংবাদে আমাকে জড়ানোর নিন্দা জানিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোঃ সালাম
পিতা-মকবুল আহমদ
আই-ব্লকের ৫৫০/৪ নং শেড
নয়াপাড়া শরণার্থী ক্যাম্প,হ্নীলা।
