নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এক নারীর স্যাভলন পানে আত্নহত্যার চেষ্টা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পে পারিবারিক কলহের জেরধরে এক রোহিঙ্গা নারী স্যাভলন পানে আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। এপিবিএন পুলিশ সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়,গত ২৭মে রাত সোয়া ৮টারদিকে টেকনাফ নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের ১০৫১/৪নং শেডে ছলিমুল্লাহর স্ত্রী লায়লা বেগম (২৮) এবং শাহাবুদ্দিনের স্ত্রী ইসলাম খাতুন (৩০) এর সাথে পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও গালমন্দের ঘটনা ঘটে। এতে এক পর্যায়ে লায়লা অভিমানে ক্ষুদ্ধ হয়ে ঘরে থাকা স্যাভলন পান করে আত্নহত্যার চেষ্টা চালায়। তখন এপিবিএন পুলিশ সদস্যরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নয়াপাড়া আইপিডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর সে আশংকামুক্ত হয়।

কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক এই ঘটনার সত্যতা নিশি।চত করেন। ##