নয়াপাড়া ক্যাম্পের স*ন্ত্রা*সী জুবায়ের ২টি ওয়ান শুটারগান ও ৮ রাউন্ড বুলেটসহ গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান এবং ৮ রাউন্ড বুলেটসহ দূধর্ষ সন্ত্রাসী জুবায়েরকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,২৪আগষ্ঠ রাতের প্রথম প্রহরের দিকে উপজেলার হ্নীলা নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএনের অফিসার ও ফোর্স এইচ ব্লকের শেড নং-৬৮৯/০৪ এ অভিযান চালিয়ে লালু মিয়ার পুত্র দূধর্ষ সন্ত্রাসী জোবায়ের (২৩) কে ২টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান এবং ৮ রাউন্ড বুলেটসহ গ্রেফতার করে।

১৬এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর জানান,অবৈধ অস্ত্র ও বুলেটসহ আটক দূধর্ষ সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###