বার্তা পরিবেশক : মিয়ানমারে সাম্প্রদায়িক এবং জাতিগত সংঘাতের পর টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের আনরেজিষ্টার্ড ব্লকে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা নাগরিক কঠিনরোগে আক্রান্ত হয়ে পড়েছে। চিকিৎসা সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট চিকিৎসা সহায়তার জন্য গেলেও ব্যয়বহুল এই চিকিৎসার দায়ভার কোন সংস্থা বহন না করায় তিনি প্রাণে রক্ষার শেষ আকুতি হিসেবে রোহিঙ্গা জাতি ভাইসহ মানবিক কল্যাণে নিয়োজিত বিত্তবানদের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
২০১৭ সালে ২৫ আগষ্ঠের পর মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকদের উপর হামলা, খুন, বসত-বাড়িতে অগ্নিসংযোগের কারণে নিরুপায় হয়ে বাংলাদেশের টেকনাফ নয়াপাড়া আনরেজিষ্টার্ড ২৬নং ক্যাম্পের জি-৭ ব্লকের এফসিএন নং-২৬০৬৯৪ এর বাসিন্দা মৃত কবির আহমদের পুত্র হোছাইন আহমদ (৬৩) গত দেড়মাস ধরে জটিলরোগে আক্রান্ত হয়ে পড়েছে। তাঁর পেট শক্ত হয়ে বৃদ্ধি পাওয়া এবং শরীর অবশ হওয়ায় হাঁটতে পারছেনা। রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে তিনি এই রোগের চিকিৎসার জন্য ভর্তি হন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তিনি জটিলরোগে আক্রান্ত এবং চিকিৎসা ব্যয়বহুল বলে অবহিত করেন। উক্ত হোছাইন নিরুপায় হয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে এই রোগের জন্য একটা ইনজেকশনের মূল্য ৭ হাজার টাকা করে ৩ টি ইনজেকশনের জন্য ২১হাজার টাকা ব্যয় হবে বলে জানান। তিনি কোন প্রকারে ১টি ইনজেকশন নিয়ে আর্থিক অভাবে বাড়ি ফিরে এসে এখনো পর্যন্ত চিকিৎসা নিতে পারছেনা। তার সংসারে স্ত্রী, ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে রয়েছে। এখন তিনি এই রোগের চিকিৎসার জন্য দেশ-বিদেশে অবস্থানরত রোহিঙ্গা ভাই-বোনসহ বাংলাদেশী দানবীরদের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। মানবিক সহায়তাকারী ব্যক্তিগত নিম্মোক্ত মুঠোফোনে (০১৮৫৯-৬৫৫৫৩০) যোগাযোগ করে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। #
