নয়াপল্টন থেকে মৎস্যজীবী দলের নেতা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মৎস্যজীবী দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত নেতার নাম নাদিম চৌধুরী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৎসজীবী দলের এই নেতা ফকিরাপুলের দিক থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কাছে পৌঁছালে পুলিশ তাকে আটক করে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই নয়াপল্টনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ পুলিশের শীর্ষ কর্তারাও অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বলেন, তাকে কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়েছে। কী অভিযোগে, কী কারণে আটক করা হয়েছে তা এখন ফোনে বলা যাচ্ছে না।