নাফ নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীর চর থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক নাজমুল আলম টেকনাফ টুডে ডটকমকে জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী পুরুষের লাশটি বেশ কয়েকদিন আগের হওয়ায় শরীরে পচন ধরেছে। স্থানীয় কেও লাশটি শনাক্ত করতে পারেনি। একই দিন বিকালে লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা ধারনা করছেন নাফ নদী দিয়ে ভেসে আসা লাশটি মিয়ানমার নাগরিকের হতে পারে।