নাফ নদীতে নৌকাডুবিতে নিখোঁজ কিশোর আনোয়ার সাদেক সহ ৪ শিশু-কিশোরের লাশ উদ্ধার : উদ্ধার অভিযান সমাপ্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম :
নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কিশোর আনোয়ার সাদেকের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে নাফ নদীর সাবরাং আলোগুলা প্রজেক্ট এলাকায় কেওরা বনে লাশের খবর পেয়ে সন্ধানরত স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নিহত আনোয়ার সাদেককে শনাক্ত করে। পরে কোস্টগার্ডের সহায়তায় লাশটি উদ্ধার করে দাফনের জন্য নিয়ে যায়। সে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মীর আহমদের ছেলে। এনিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ শিশু কিশোরের লাশই উদ্ধার করা হলো।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লে. কমান্ডার জাফর ইমাম সজীব জানান, ঈদের পরদিন মঙ্গলবার নাফ নদীতে ভ্রমণে গিয়ে নৌকাডুবির ঘটনার পর থেকে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজদের সন্ধানে নাফনদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। বুধবার ১নং স্লইস এলাকা থেকে নিখোঁজ মোঃ আমিন (৯) ও বৃহস্পতিবার সকালে শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া ও নয়াপাড়া এলাকা থেকে নিখোঁজ অপর দুই কিশোর সাদ্দাম হোসেন (১৭) মোঃ আয়ুব (১৫) এর লাশ উদ্ধার করে। সর্বশেষ শুক্রবার সকালে সর্বশেষ নিখোঁজ কিশোর আনোয়ার সাদেকের লাশ উদ্ধার করা হলো। আর কোন নিখোঁজ না থাকায় উদ্ধার তৎপরতা সমাপ্তি ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা।

উল্লেখ্য গত মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসভাস্থ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে ভ্রমনে বের হওয়া ১৭ শিশু- কিশোরের নৌকাটি ডুবে যায়।ঐ সময় ১৩ জন শিশু-কিশোরকে স্থানীয়রা জীবিত উদ্ধার করলেও ৪ জনের খোঁঁজ মিলেনি। অবশেষে ২৮ জুন বুধবার একজনের লাশ ও বৃহস্পতিবার দুইজনসহ মোট ৩জন নিখোঁজের মৃতদেহ পাওয়া যায়। সর্বশেষ শুক্রবার শুক্রবার সকালে সর্বশেষ নিখোঁজ আনোয়ার সাদেকের লাশও উদ্ধার করা হলো।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, নৌকাডুবির ঘটনায় প্রথমে ৩ শিশু কিশোর নিখোঁজ থাকার কথা জানা গেলেও আসলে নিখোঁজের সংখ্যা ছিল ৪ জন এবং ওই ৪ জনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।