নাফনদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানালেন শাহীন আক্তার এমপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তিঃ
বঙ্গোপসাগরের নাফনদীতে মৎস্য আহরনের উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানিয়েছেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার। তিনি আজ দুপুরে বিজিবি সদর দপ্তরে সীমান্ত এলাকার সংসদ সদস্যদের নিয়ে মাদক, মানব পাচার প্রতিরোধ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, মিয়ানমার থেকে আসা মরননেশা মাদক ইয়াবা পাচার বন্ধে মৎস্য আহরনের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু টেকনাফে সমুদ্র বেষ্টিত এলাকার অধিকাংশ বাসিন্দা মৎস্য আহরন করে জীবিকা নির্বাহ করে। তাই যত দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলেদেও কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। তিনি মাদক ও মানবপাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।