নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালন বন্ধ,রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও বন রক্ষার নিয়ে ব্যাপক আলোচনা আইন-শৃংখলা কমিটিতে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

শামীম ইকবাল চৌধুরী : সীমান্তে চোরাচালান বন্ধ,রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও ভোটারে বয়কট,বিয়ের ফার্ণিসার নিয়ে নানা স্থানে ভোগান্তি,ইয়াবা,জনশুমারী ও বন রক্ষা, জনপ্রতিনিধিরা নির্বিচারে পাহাড় কাটা, চোর-সন্ত্রাসীদের প্রতিরোধ করতে সোর্স নিয়োগসহ আরো নানা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে
উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায়।
বুধবার (৮ জুন) দুপুর থেকে টানা বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা এ সব বিষয় নিয়ে জোরালো বক্তব্য রাখেন একই সূরে । পাশাপাশি স্ব-স্ব কতৃপক্ষকে সততার সাথে এ বিষয়ে ভূমিকা রাখারও আহবান জানান তারা।
এ সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
সভায় কমিটির সদস্য মন্ত্রী বীর বাহাদুরের প্রতিনিধি খাইরুল বাশর বলেন,সীমান্তে ইয়াবা সহ চোরাচালান রোধ করা যাচ্ছে না কোনভাবেই। আজ সীমান্ত দিয়ে যেভাবে মাদক আসছে সব মিলে ঘুমধুমকে ইয়াবা নগরী নাম দেয়া উচিৎ বলে মনে করেন তিনি। পাশাপাশি আইন শৃংখলা কমিটির সভার সব সিদ্ধান্ত বাস্তবায়নের আহবানও জানান এ প্রবীণ নেতা।
কমিটির অপর সদস্য দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মাঈনুদ্দিন খালেদ বলেন,সীমান্তে চোরাকারবারীরা আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে খুবই সক্রিয়। চোরাই গরু পাচারে মরিয়া তারা।
যাতে দেশীয় গরু খামারীরা বেকায়দায়।
ঋণের বোঝা নিয়ে তারা যাতাকলে,তাদের চোখের পানি মুছা সকলের দায়িত্ব ।
অপরদিকে
১১ বিজিবি এবং আলীকদম উপজেলা প্রশাসন ও বিজিবি তৎপর থাকলেও চোরাকারবারীরা থেমে নেই। এ বিষয়ে সীমান্ত রক্ষীদের আরো বেশী সক্রিয় হওয়ার অনুরোধ জানানো হয় সভায়।
এ ছাড়া সাংবাদিক আবদুর রশিদদের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করার বিষয়েও বক্তব্য রাখেন তিনি।

উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা বলেন, চোরাচালান ইয়াবা,জুয়া বন্ধ করতে হবে। সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

মুক্তিযোদ্ধা রাজা মিয়া বলেন,ইয়াবা, চোরাই গরু পাচার বন্ধ হতে হবে।
বাইশারীর চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী,সদরের চেয়ারম্যান নুরুল আবছার ইমন,দৌছড়ির চেয়ারম্যান মোহাম্মদ ইমরান,ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ,১১ বিজিবি প্রতিনিধি শাহ আলম,প্রেসক্লাবে সদস্যবৃন্দরাও উপরোক্ত বিষয়ে জোরালো বক্তব্য রাখেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন হাসপাতাল ,রেঞ্জ অফিস,সরকারী উচ্চ বিদ্যালয়,প্রাণী সম্পদ,কৃষি অফিস,যুব উন্নয়ন অফিস,তথ্য আপা অফিসের প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা,সরকারী-বেসরকারী আরো বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।