শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃ
নাইক্ষ্যংছড়ি উপজলোর সদর ইউনিয়নের দারিদ্র মানুষদের মধ্যে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামশুল আলম
ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী চাল বিতরণ কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরিদুল আলম, মোঃ আলী হোসনে,রবসিন বড়–য়া, আবুল হোসনে, মহিলা সদস্য জুহুরা বেগম, উপজেলা আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজুল হক, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোজ্জাফর আহম্মেদ,৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মীর আহাম্মেদ,নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি আবু ছালেহ মোঃ আবু নোমান প্রমূখ ।
এদিনে ৯নং ওয়ার্ডের সর্বমোট ৭৯০ জনের মাঝে ৪নং ওয়ার্ডে ৭৮ জন, ৫নং ওয়ার্ডে ৬৯ জন, ৬নং ওয়ার্ডে ৮১ জন, ৮নং ওয়ার্ডে ৭৮ জন, মোট ৩০২জনকে ৩০ কেজি করে চাল দেয়া হয়। এর আগে ৭’৯ নং ওয়ার্ডের ভিজিডি কার্ড প্রাপ্ত ভোগীদেরকে গত ৩ জুলাই বিতরণ করা হয়েছে। বাকী ১’২নং ওয়ার্ডেও ভিজিডি কার্ড প্রাপ্ত ভোগীদেরকে তারিখ নির্ধারন করে বিতরণ করা হবে বলে জানান ইউনিয়ন পরিষদের সচিব মসিউদ্ দৌল্লাহ ।
