নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের মহিষকুম এলাকায় আব্দুল্লাহ ডাকাতের গুলিবিদ্ধ লাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের মহিষকুম এলাকা থেকে চিহ্নিত ডাকাত আব্দুল্লাহ’র (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছেন পুলিশ। নিহত আবদুল্লাহ এলাকার চিহ্নিত ডাকাত। ভাগাভাগি নিয়ে দু’ডাকাত দলের সংঘর্ষে তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর। নিহত আব্দুল্লাহ রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তর পাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের পুত্র।
স্থানীয়রা জানান, ২৭ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় পথচারীরা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রামু থানার অফিসার ইনচার্জ মহাম্মদ আবুল মনসুরের নির্দেশে এসআই সোহেল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডাকাত আবদুল্লাহ’র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ককসবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, ওই আবদুল্লাহ’র বিরুদ্ধে ডাকাতি সহ অনেক মামলা রয়েছে।