নাইক্ষ্যংছড়ি বিজিবি স্কুলে পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে “তুহিন”

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ‘ইস্পাহান তাওছিপ তুহিন’ । সে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সফলতার জন্য সে মা-বাবা ও সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে চিরকৃতজ্ঞ।

ইস্পাহান তাওছিপ তুহিন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক মো,জাহাঙ্গীর আলম কাজল, মাতা- জাইনুল আক্তারের প্রথম পুত্র। লেখাপড়া করে ডাক্তার হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রত্যাশী।