নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বনভোজন ও আনন্দ উৎসব অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

শামীম ইকবার চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র উপবন লেক্ ৩১ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বনভোবন ও আনন্দ উৎসব শুরু করা হয়। শনিবার (১১ মার্চ) সকালে উপবন লেক্ বনভোজন অনুষ্টিত হয়। এই উপবন লেক্ দীর্ঘতম ঝুলন্ত ব্রিজের চারি পার্শ্বে গাছে গাছে ফুল আর সবুজ ফসল ঘেরা পরিবেশে পাখির কলকাকলির সাথে শিশুদের হৈ হুল্লর, মাতামাতি খেলা এবং গান বাজনায় দিনভর পালিত হয় বনভোজন ও আনন্দ উৎসব।
এ উৎসবমুখর আনন্দে শিশুদের সাথে মুহূর্তের জন্য সত্যিই হারিয়ে যান বনভোজনে অংশ নেয়া শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও অতিথিসহ সকলে। আর এই হারিয়ে যাওয়ার মুহূর্তটি ভাগাভাগি করে নিতে শিশুদের সাথে অংশ নেন ৩১ বর্ডার গার্ড ব্যটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ শফিকুর রহমান,নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মোঃ ইকবাল, সদর ইউপি সদস্যা মিসেস জুহুরা বেগম, অভিভাবক সদস্য অসীম বড়–য়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওলানা মোঃ নুরুল বাশার, সহকারি শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, মনোয়ারা আক্তার জেস্মিন, মোমেনা আক্তার,ওমর ফারুক, ইয়াছির আরফাত,খাদিজা বেগম, শামশুন নাহার রূপালী, দিলরুবা সুলতানা মনি,আসাদ্দুজামান ইফাজ,সাবকে খন্ডকালিন শিক্ষক আব্দু সাত্তার ফারুক, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অভিবাবক শিমুল বড়–য়াসহ ২৬০জন শিক্ষার্থী।
বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক এ বনভোজনে অংশ নিয়ে সকল শিক্ষার্থী ও অতিথিদের মাঝে শিক্ষার্থী প্রাপ্তি বড়–য়া গানের তালে তালে নৃত্য পরিবেশনের শেষে সকল শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে আনন্দ কুপনে ভাগ্য যাচাই করে সাথে সাথে পুরুষ্কার বিতরণ করেন উপ অধিনায়ক মেজর শফিকুর রহমান। এরপর দুপুরের খাওয়া শেষে ফুলের ঘ্রাণ আর পাক-পাখালির গান নিয়ে দিন শেষে অফুরন্ত আনন্দের রেশ ধরে এক রাশ উল্লাসে সকলে বাড়ি ফেরেন।