বার্তা পরিবেশক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীকে শুভেচ্ছা ও ঈদমোবারক জানিয়েছে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী।।
এক শুভেচ্ছা বার্তায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে গত ঈদুল ফিতরের আমরা স্বাস্থ্যবিধি মেনে চলে কোন রকম সময় পার করলেও এবারও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ঈদের সময়টা আমরা সবাই পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। আমি আশা করব এই কঠিন সময়েও যেন সবাই মুখে হাসি নিয়ে ঈদ উদযাপন করি। ঘরে থেকেই ঈদের আনন্দ উদযাপন করুন। এখন সময়টা অনেক বেশি ভিন্ন। বিশ্বের সবাই একই পরিস্থিতি মোকাবেলা করছে। তবে এটাই প্রার্থনা থাকবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক।
ঈদুল আযহা ত্যাগের মহিমায় ভাস্বর একটি দিন। হযরত ইব্রাহিম (আ.) এই দিনে আত্মত্যাগের অনুপম নিদর্শন দেখিয়ে ছিলেন। পশু কোরবানী সেই আদর্শেরই প্রতীকী অনুসরণ।
আসুন আমরা পশুর সাথে মনের পশুকেও কোরবানী করি। তাহলে সমাজ থেকে কলহ, হিংসা-বিদ্বেষ দূর হবে। আর তখন আমরা ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন রচনা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। গড়ে তোলতে পারবো একটি সুখি সুন্দর মানবিক বাংলাদেশ। আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ এবং শুভানুধ্যায়ী সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক।
