নাইক্ষ্যংছড়িতে প্রিজাইডিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে:: নাইক্ষ্যংছড়িতে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন।

সোমবার (৪ মার্চ) সকালে বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে ৪ভাগে এই কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।
v TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম বলেন, ১৮ মার্চ স্ব-স্ব কেন্দ্রে ভোট গ্রহণকালে মুঠোফোন নেওয়া যাবে না। শুধু মাত্র একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তার কাছে মুঠোফোন থাকবে। তাও নির্বাচনি কাজে ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে না।

তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ প্রিজাইডিং অফিসার, সহপ্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের কাজ। ভোটের দিন কেন্দ্রে অপরিচিত কেউ ফোন করলে তা ধরা যাবে না। যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। তিনি নির্বাচনে দায়িত্ব অবহেলা না করার জন্য পরামর্শ দেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার ১৩৩ জন, পোলিং অফিসার ২১৪ জন অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি, থানা অফিসার ইনচার্জ অানোয়ার হোসেন ওসি (তদন্ত) জায়েদ নুর, উপজেলা নির্বাচন অফিসার অাবু জাফর ছালেহ সহ আরও অনেকে।