নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৭শ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভিরকাটা টেকপাড়ার অাব্দুল হক ওরফে বাবুল (৫২), নাইক্ষ্যংছড়ি সদরের কম্বনিয়া গ্রামের আবুল কালাম (৩৮)।

সোমবার(২৪ মে) বিকেল ৪টায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক নির্দেশে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মুহাম্মদ গোলাম মোস্তফা, সঙ্গীয় এসআই মুহাম্মদ নূর ইসলাম, এএসআই ইসমাইল হোসেন, এএসআই খাদেমুল ইসলাম ও আরমান হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) মাদক মুক্ত অভিযানসহ অপরাধীদের বিরুদ্ধে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।