শামীম ইকবাল চৌধুরী : স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গিকার এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৬ এপ্রিল (মঙ্গলাবার) সকালে পালিত হল জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯। নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করেন।
সেবা সপ্তাহ উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাদিয়া আফরিন কচি নেতৃত্বে একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের সামনে এসে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদ আল ফারাবীর সভাপতিত্বে এবং মো, আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, কামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি,
ডাঃ শিরীন বেগম, (গাইনী বিশেষজ্ঞ ),মাহবুব আলম, ছৈয়দ নুর কাদেরী, আব্দুল হান্নান, পারভীন সুলতানা, উম্মে হাবীবা, হাবীবা সুলতানা, মোঃ শাহজাহান, কামরুল হাসান, মাওয়ে চাকসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
