শামীম ইকবাল চৌধুরী : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে নাইক্ষ্যংছড়িতে সর্বজনীন হরি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।
এই শোভযাত্রা র্যালীটি সকাল ১০টায় (শুক্রবার) উপজেলার সর্বজনীন হরি মন্দির প্রাঙ্গণ থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক হয়ে হরি মন্দির উপসানালয়ে মিলিত হয়। এতে অংশ নেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ, নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, ডা: রনঞ্জ চৌধুরী,উপজেলা শ্রমিক নেতা মতি লাল সুত্র ধর, বিশিষ্ট ব্যবসায়ীক কৃষন্ন কুমার দাস,সুজন দাস প্রমূখ।
উল্লেখ্য, এই প্রথম অনাঙ্খাকিত ঘটনা এড়াতে জন্মাষ্টমীর শোভাযাত্রার ট্রাকে উচ্চ শব্দের স্পীকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচমকা কাউকে শোভাযাত্রায় প্রবেশ করতে দেয়া হবে না। এ ছাড়া মুখে রং মেখে অনাঙ্খাকিতভাবে কেউ যাতে শোভাযাত্রায় ঢুকে পড়তে না পারে সেই দিকে নজরদারিতে ছিল গোয়েন্দারা এবং
আশপাশের এলাকার ওপর নজর রাখা হয়েছিল পুলিশ সদস্যরা।
