নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের চির জাগ্রত বাংলাদেশ চত্ত্বরের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে সদর বাজার হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা আওয়ামীলীগ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহর সভাপতিত্বে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ সহ-সভাপতি মো,তসলিম ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক মো,ইমরান মেম্বার,সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা, প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যানু ওয়ান চাক্, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সসভাপতি মো,আব্দু সাত্তার, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী খাইরু,সরকারি এম,এ কালাম ডিগ্রী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমূখ।